ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় ওরশের মেলায় অশ্লীল নৃত্য, বন্ধ করল প্রশাসন

শরিফুল হাসান - সালথা( ফরিদপুর) :
  • আপডেট সময় : ১০:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৩২ বার পঠিত

ফরিদপুরের সালথার মাঝারদিয়ার খলিশপট্টির হাজী বাড়ির আঙ্গিনায় মদন হাজীর ওরশকে কেন্দ্র করে শুক্রবার থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী চলা মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগ উঠে। এছাড়া মাদক এবং জুয়ার আসর বসারও অভিযোগ করে স্থানীয়রা।

পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে সালথা উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মেলা বন্ধ করে দেন।

মেলা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, সালথার খলিশপট্টি এলাকার হযরত শাহ সুফী মাওলানা খাজা মদন হাজীর দরবার সংলগ্ন ঈদগাহ মাঠে বিনা অনুমতিতে মেলার আয়োজন করায় তা বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি বলেন, মেলা কর্তৃপক্ষ ১৫ ফেব্রুয়ারি ২০২৪-এ ওরশের অনুমতি চেয়ে আবেদন করার একটি কপি আমাদের দেখালেও মেলার অনুমোদন নেই মর্মে দেখা যায়। তাই ওরশ চলছে। কিন্তু, মেলা বন্ধ করা হয়েছে।

সালথায় ওরশের মেলায় অশ্লীল নৃত্য, বন্ধ করল প্রশাসন

আপডেট সময় : ১০:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪