ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ২১১ বার পঠিত

ফরিদপুরের সালথায় ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ইং পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, সালথা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, সালথা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতা ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

সালথায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

আপডেট সময় : ০৬:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪