ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সালথায় আলোচিত সংঘর্ষস্থল পরিদর্শনে এসপি মোর্শেদ আলম

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ২২৩ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে দুই কিশোরের ক্যারাম খেলাকে কেন্দ্র করে কয়েক গ্রামের মধ্যে সংঘর্ষে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পরদিন সোমবার (১৫ এপ্রিল) বিকেলে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং ভুক্তভোগীদের সাথে কথা বলেন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান এবং পুলিশকে সার্বিক সহযোগিতা করার কথা বলেন।

পরিদর্শন কালে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম (পিপিএম) সাংবাদিকদের জানান, সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশ ও ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে, এই ঘটনায় রাতেই একটি মামলা হয়। থানা পুলিশ ও ডিবি পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে প্রায় ৩০ জনের অধিক আসামি কে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ নিরপেক্ষ থেকে সুষ্ঠ তদন্ত করে দ্রুত সম্ভব পুলিশি রিপোর্ট প্রেরণ করবে।

স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আইন শৃঙ্খলা ভঙ্গ করবেন না, আপনারা অনিরাপদ বোধ করলে জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বর অথবা ডিউটি অফিসার এবং অফিসার্স ইনচার্জ এর নম্বরে ফোন দিবেন। অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখানে পুলিশ টহলে থাকবে। এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, সালথা একটি কাইজ্যা প্রবণ এলাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শত শত মানুষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ একটি সামাজিক ব্যাধি এটি নির্মূলে পুলিশ ইন্টারনালি কাজ করছে। আশা করছি আপনারা এই কাজের ফলাফল পাবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. এমদাদ হোসেন, সহকারি পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম), জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ আব্দুল মতিন, এসআই আব্দুল হান্নান, সালথা থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ, এসআই হারুনুর রশিদ প্রমূখ।

উল্লেখ: গত শুক্রবার ঈদের পরদিন গট্টি ইউপির জুগিডাঙ্গায় দুই কিশোরের ক্যারাম খেলা নিয়ে কথা কাটাকাটি হয়, এরই জের ধরে রবিবার বিকেলে কাঠালবাড়িয়া এলাকায় কয়েক গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় সংঘর্ষকারীরা দুটি টিনের ঘর একটি দোকান ঘরে অগ্নিসংযোগ করে এবং হামলা চালিয়ে ভাংচুর করে চারটি গরু সহ দামী মালামাল লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। সংঘর্ষ ও অগ্নিসংযোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বিষয়টি সারা দেশে আলোচনা সমালোচনার জন্ম দেয়।

সালথায় আলোচিত সংঘর্ষস্থল পরিদর্শনে এসপি মোর্শেদ আলম

আপডেট সময় : ০৯:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪