ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় আম গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ২৭৩ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলায় একটি আম গাছের ডালের সঙ্গে ঝুলছিল গলায় নাইলনের রশি পেঁচানো আফজাল মোল্যা ওরফে লাখু মোল্যা (৭৫) নামে এক কৃষকের মরদেহ।

শুক্রবার (৭ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার ইউসুফদিয়া উত্তর পাড়ার ভদ্রপাড়া নামক এলাকা থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লাখু মোল্যা একই এলাকার মৃত সমুজুদ্দিন মোল্যার ছেলে। তবে তিনি মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন লাখু মোল্যার মেজো ছেলে কাইয়ূম মোল্যা।

কাইয়ূম মোল্যা জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এছাড়া সে স্থানীয় ইউসুফদিয়া মোল্যাবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সে পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। সে কারো সঙ্গে কখনো বিবাদে জড়াতেন না।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শেখ সাদিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান থানা পুলিশে এ ওসি।

সালথায় আম গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

আপডেট সময় : ০৯:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩