ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ৪২

শরিফুল হাসান -সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ২৯৮ বার পঠিত

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৪২ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৫ এপ্রিল) বিকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রোববার সালথার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে শনিবার বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক বীর মুক্তিযোদ্ধাসহ অন্তত ৩৫ জন আহত হন। আহতদের মধ্যে ২০ জনকে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে একই রাতে অভিযান চালিয়ে পুলিশ অপর ১২ জনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪২ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে সালথার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়ার ঘটনায় ৩০ জন ও মাঝারদিয়া গ্রামের ঘটনায় অপর ১২ জনকে গ্রেফতারর করা হয়।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে। জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ৪২

আপডেট সময় : ০৯:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪