ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাভারে হেরোইনসহ আটক ৪

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৭:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১৩৪ বার পঠিত

সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য হেরোইনসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ২২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে আজ ভোররাতে সাভারের বলিয়ারপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- নিখিল কর্মকার (৩২), কৃষ্ণ কর্মকার (২২), শ্রী সুজন কর্মকার (২৬) ও মোঃ মজিবুর রহমান (৪৫)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, আজ ভোররাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজত থেকে প্রায় ২২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরষ্পর যোগসাজশে বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

সাভারে হেরোইনসহ আটক ৪

আপডেট সময় : ০৭:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩