ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

মোঃ শামীম আহমেদ -সাভার( ঢাকা)
  • আপডেট সময় : ০৯:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ১৪৭ বার পঠিত

সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের বেপারী পাড়া এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে রুবি আক্তার (২৫) নামের এক গৃহবধূ মধ্যরাতে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও পারিবারিক সূত্রের ভাষ্য, ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ততার কারণে স্ত্রীকে সময় না দেওয়ায় তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

মৃত গৃহবধূর বড় বোন অভিযোগ করে বলেন, ‘ রুমিকে অবহেলা করতেন স্বামী ফাহিম হোসেন । অসুস্থ থাকলেও ঠিকমতো তার চিকিৎসা না করিয়ে শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। তাঁর এ অবহেলার কারণে আমার বোন আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’ মৃত গৃহবধূর স্বামী ফাহিম হোসেন নারায়নগঞ্জ এলাকায় ব্যবসা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ট্যানারি পুলিশ ফাড়ির এস আই আবদুল জলিল বলেন, ‘গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে, প্রাথমিক ভাবে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে । তবে বিষয়টি নিয়ে পরিবারের অভিযোগ রয়েছে, সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মৃত রুমা আক্তারের গ্রামের বাড়ি ভাঙ্গলী থানার নয়া ভাঙ্গনী এলাকার পটুয়াখালী জেলার বাসিন্দা ।

ট্যাগস :

সাভারে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৯:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩