ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারে দম্পতিসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল-সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৫:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ২৮২ বার পঠিত

সাভারে র‍্যাবের অভিযানে এক দম্পতিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে প্রায় ১৯ কেজি ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (১৯ মে) বিকেল পৌণে ৩টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে ভোররাতে সাভারের বনগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বি-বাড়ীয়া জেলার বাসিন্দা মোঃ তফাজ্জল হোসেন (৫২), মোছাঃ পারভিন আক্তার (৪২) ও ছাবিনা (৪৪)। জানাযায় বোন ও বোনের জামাইয়ের মাদক বিক্রয়ের কাজে সহযোগিতা করতেন শ্যালিকা পারভিন আক্তার।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ তফাজ্জল হোসেন বেশ কিছুদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করত এবং তিনিসহ সেই মাদকদ্রব্য গাঁজা তার স্ত্রী ছাবিনা ও তার শ্যালিকা মোছাঃ পারভিন আক্তার ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান,
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

সাভারে দম্পতিসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪