ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাভারে ডিবি পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাই-আটক ২

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ১০:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩৮ বার পঠিত

সাভারে ডিবি পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর মিরপুর থেকে সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূলহোতাসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-৪। এ সময় তাদের নিকট থেকে নগদ টাকা সহ হাতুরি, নোস প্লাস ও নেভি লেখা গেঞ্জি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ছিনতাই চক্রের মূলহতো বরিশাল জেলার বাসিন্দা শফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৮) ও বি. বাড়িয়া জেলার বাসিন্দা আফজাল হোসেন (৩৮)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর সাভারে ডিবি পুলিশ পরিচয়ে এক মাদ্রাসা শিক্ষককে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় ছিনতাইকারীরা ভুক্তভোগীকে চোখ বেঁধে মারধর করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। পরে এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব৷

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর থেকে ভুয়া ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূল হোতা রুবেলসহ দুইজনকে গ্রেফতার করে। পরে তাদের নিকট থেকে নগদ টাকা সহ হাতুরি, নোস প্লাস ও নেভি লেখা গেঞ্জি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া এলাকায় ছিনতাই করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

সাভারে ডিবি পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাই-আটক ২

আপডেট সময় : ১০:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩