সাভারে ডিবি’র অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৭:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ২৬৮ বার পঠিত

সাভারের বিরুলিয়ায় অভিযান চালিয়ে নারীসহ দুই মাদককারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।আটককালে তাদের হেফাজত থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহাম্মেদ (বিপ্লব)।
এর আগে সোমবার (১৩মে) সন্ধ্যার দিকে সাভারের বিরুলিয়ার খনিজনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাভার বিরুলিয়ার খনিজনগর এলাকার মৃত হানিফ মিয়ার মেয়ে মোসাঃ পপি আক্তার (২০)।অপর মাদককারবারি হলো সাভার কালিয়াকৈর এলাকার মোঃ আব্দুুল ওহাব এর ছেলে এবং বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল হামিদ (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আটক মোসাঃ পপি আক্তার একাধিক মাদক মামলার পলাতক আসামী মোঃ স্বপন এর স্ত্রী।
ডিবি পুলিশ জানায়, সোমবার বিকালে সাভার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের বিরুলিয়ার খনিজনগর এলাকায় কতিপয় মাদক কারবারিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত স্থান হতে এক নারী মাদক কারবারিসহ দুইজনকে আটক হরা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহাম্মেদ (বিপ্লব) বলেন, মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।




















