ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাভারে ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৬:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ১০৭ বার পঠিত

সাভারে ঘরে ঢুকে দম্পত্তির হাত-পা বেধে ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২০ মার্চ) ভোরে সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২০ মার্চ) ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলো- সাভারের বিরুলিয়ার মোঃ সালেকের ছেলে সোবহান (২০) ও একই এলাকার নুর মোহাম্মদের ছেলে শান্ত (১৭) এবং ধামরাইয়ের হীরানদী কুল্লা মধ্যপাড়া এলাকার মোঃ খোরশেদ আলীর ছেলে সুমন আলী (২৩)।

ডিবি পুলিশ জানায়, গত বছরের ৩০ মার্চ সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকার বিল্লাল হোসেনের বাড়িতে ঢুকে বিল্লাল ও তার স্ত্রীর হাত-পা বেধে স্বর্ণালংকার ও দামি জিনিসপত্র নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েকজন ডাকাত। এই ঘটনার পরের দিন ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে সাভার থানায় ডাকাতি মামলা দায়ের করেন। সম্প্রতি এই মামলার দায়িত্ব ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর উপর ন্যাস্ত করার পর সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, দম্পতির হাত-পা বেধে ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত আসামীদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনাটি স্বীকার করেছে। উক্ত ডাকাতির ঘটনায় আরো কারা জড়িত আছে সে ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।

ট্যাগস :

সাভারে ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩