ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারে একাধিক মামলার আসামী ডাকত দলের ২ সদস্য গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল-  সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৬:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ১২১ বার পঠিত

Oplus_131072

সাভারে দস্যুতার ঘটনায় ছিনতাইকৃত মোবাইল সহ একাধিক মামলার আসামী ছিনতাই ও ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আটককালে আটককৃতদের নিকট থেকে লুণ্ঠিত মোবাইল ও দস্যুতায় ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ জুন) বিকেলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির (সাভার সার্কেল) আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এর আগে সকালে তাদের আদালতে পাঠানো হয়। 
আটককৃতরা হলেন- মিন্টু প্রামানিক (৩৮) তিনি নাটোর জেলার সিংড়া থানার দড়ি মহিষমারী গ্রামের মৃত নওয়াজ আলী ওরফে আব্দুর রাজ্জাকের ছেলে এবং একই এলাকার গোলজার রহমানের ছেলে মোঃ ইউসুফ আলী (২৮)। তাদের কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত ধারালো চাকু, লাঠি ও লুন্ঠিত মোবাইল উদ্ধার করা হয়।
শাহীনুর কবির জানান, গত ১৬ জুন রাত দেড়টার দিকে বাইশমাইল-ঘোড়াপীর মাজার আঞ্চলিক সড়কে ৪ জন দস্যু লাঠি, ধারালো ছুরির ভয় দেখিয়ে রিকশার যাত্রী ছন্দা আক্তারের গতিরোধ করে। পরে তাকে মারধর করে ছন্দার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় অভিযান পরিচালনা করে দুই দস্যুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এঘটনায় বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। 
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গ্রেপ্তার মিন্টু প্রামানিক (৩৮) এর বিরুদ্ধে নাটোর, নওগাঁ, বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন থানায় ৮টি ডাকাতি, দস্যুতা মামলা এবং মোঃ ইউসুফ আলীর (২৮) বিরুদ্ধে নাটোর জেলারসহ দেশের বিভিন্ন থানায় ৩টি ডাকাতি ও দস্যুতা মামলা রয়েছে।

সাভারে একাধিক মামলার আসামী ডাকত দলের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫