ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাভারের সড়কে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ০৭:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ১২১ বার পঠিত

সাভারে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন৷ এসময় পরিবহন ও সড়কে চলাচলে নানা অসংগতি থাকায় ৬১ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

বুধবার (৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় পরিচালিত হয় এ ভ্রাম্যমাণ আদালত৷

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল শহীদুল ইসলাম সোহাগ বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা কর্তৃক নির্দেশে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭৫ এবং ৯২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গাড়ির ফিটনেস না থাকা, লাইসেন্স না থাকা, রোড পারমিট না থাকা, মোটর সাইকেলে চালক সহ ২ এর অধিক যাত্রী পরিবহন এবং হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো ইত্যাদি অপরাধ আমলে নিয়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন পরিমান অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মোট ১৬ টি মামলায় ৬১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়।

একই সাথে গাড়ির চালক এবং যাত্রীদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা সম্পর্কে অবহিত করা হয়।

জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :

সাভারের সড়কে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন

আপডেট সময় : ০৭:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩