ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারের মাদকসহ আটক ২

মাসুদুররহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৫:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ২৪৩ বার পঠিত

সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময তাদের নিকট ১৫০৩ পুরিয়া হেরোইন ও ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সোমবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আমিনবাজার পুলিশ ক্যম্পের ইনচার্জ সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।

এর আগে রবিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে আমিনবাজার ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- সাভারের জায়নাটেক বেগুনবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে সোহেল ওরফে বুশ সোহেল (৩৮) ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মোহাম্মদপুর এলাকার কবির মোল্লার ছেলে মোঃ মিন্টু (২৮), সে আমিনবাজারে বড়দেশী পূর্বপাড়া এলাকায় ভাড়া থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, গতকাল রাতর সাভারের আমিনবাজার এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমিনবাজার ট্রাক স্ট্যান্ড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাহস দুইজনকে আটক করা হয়। পরে তাদের নিকট হতে ১৫০৩ পুরিয়া হেরোইন ও ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ বিষয়ে আমিনবাজার পুলিশ ক্যম্পের ইনচার্জ সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত সোহেল ওরফে বুশ সোহেলের এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও পাচটি মাদক মামলা রয়েছে।

ট্যাগস :

সাভারের মাদকসহ আটক ২

আপডেট সময় : ০৫:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩