ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

মোঃ শামীম আহমেদ- সাভার:
  • আপডেট সময় : ০৪:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ১৫৮ বার পঠিত

ঢাকা জেলা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ১১টা ৩০ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এরপর এক মিনিট নীরবতা পালন করেন।পরে জাতীয় স্মৃতিসৌধের স্বাক্ষর বইয়ে স্বাক্ষর শেষে ১১টা ৫০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন রাষ্ট্রপতির বহর।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের সরকারি প্রকৌশলী মিজানুর রহমান বলেন, নতুন রাষ্ট্রপতির আগমনে সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। রাষ্ট্রপতি বেলা ১১টা ৩০মিনিটে প্রবেশ করে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে ঢাকার উদ্দেশ্য রওনা হোন।
এর আগে বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেন নতুন রাষ্ট্রপতি।

সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান সহ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :

সাভারের জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

আপডেট সময় : ০৪:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩