ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সাতক্ষীরায় ধান কাটায় কৃষকের পাশে ছাত্রলীগ

মোঃ আবু সাঈদ সরদার- সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৪:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ৩৭৪ বার পঠিত

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আহ্বানে সাড়া দিয়ে জেলায় জেলায় কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রসংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নারী কর্মীদেরও ধান কাটায় অংশ নিতে দেখা গেছে।

এর আগে ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

তারি ধারাবাহিকতায় (২৬এপ্রিল) মঙ্গলবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে কৃষকের ধান কাটতে অংশগ্রহণ করেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এসএম আশিকুর রহমান ও সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান ও সাতক্ষীরা পৌর ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ মেজবা উদ্দিন সুজন সহ আরো অনেকেই।

কেন্দ্রীয় ছাত্রলীগের ধান কাটার আহ্বান দেশজুড়ে যেন এক উৎসবে রূপ নিয়েছে। ছাত্রলীগের এমন কর্মসূচিতে খুশি কৃষকরা। অনেক কেন্দ্রীয় নেতা যারা ঈদের ছুটিতে বাড়িতে অবস্থান করছেন তাদের অনেককেই ধান কাটায় অংশ নিতে দেখা গেছে।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতি এসএম আশিকুর রহমান বলেন, শেখ হাসিনার সরকার ঐতিহাসিকভাবেই কৃষক এবং প্রান্তিক জনপদের বন্ধু। একই সঙ্গে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সব সময় এ দেশের গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছি এবং বর্তমান সময়ে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে তারা কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতি এসএম আশিকুর রহমান আরো বলেন, আমরা দুর্যোগে-দুর্বিপাকে শুধু নয়, কৃষকের উন্নয়নে কৃষি বিপ্লব বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়ন করার জন্য এবং স্মার্ট অ্যাগ্রিকালচার বাস্তবায়নের জন্য কৃষকদের সঙ্গে নিয়ে কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর। এ কারণেই বোরো মৌসুমে আমরা কৃষকের ধান কেটে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। এটির মাধ্যমে তরুণরা আজ এমন স্বেচ্ছাসেবীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। কৃষকদের প্রতি তাদের দায়বদ্ধতা অনুভব করছে। কৃষি অর্থনীতিকে জোরালো করা এবং কৃষিকে আধুনিকায়ন করার ক্ষেত্রেও তাদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

ট্যাগস :

সাতক্ষীরায় ধান কাটায় কৃষকের পাশে ছাত্রলীগ

আপডেট সময় : ০৪:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩