ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সাংবাদিক নির্যাতন ও কারাবন্দি আনোয়ার হোসেনকে দেখতে কুড়িগ্রামে খায়রুল আলম রফিক

রফিকুল ইসলাম রনজু,কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০১:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ২২৩ বার পঠিত

Oplus_131072

দেশের জনপ্রিয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর চেয়ারম্যান নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক সম্প্রতি কুড়িগ্রামে কারাবন্দি সাংবাদিক আনোয়ার হোসেনকে দেখতে কারাগারে যান এবং তার পরিবারের সঙ্গে দেখা করেন।

সেখানে তিনি সাংবাদিক আনোয়ার হোসেন এবং তার পরিবারের ওপর চলমান নিপীড়ন ও অনাচারের বিষয় শোনার পর হতবাগ হয়ে পড়েন। বুধবার (৩ডিসেম্বর) রংপুর রেঞ্জ পুলিশের পুলিশ সুপার জনাব আলমগীর হোসেনের সঙ্গে সাংবাদিক আনোয়ার হোসেনের মুক্তি ও সার্বিক সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাংবাদিক আনোয়ার হোসেনের পরিবারের পক্ষ থেকেও একটি লিখিত আবেদন দেওয়া হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের উত্তর অঞ্চলের নেতা বেলায়েত বাবু, বগুড়া জেলা ইউনিটের নেতা আব্দুল মোমিন পিয়াস এবং কেন্দ্রীয় ইউনিটের পরিচালক রেজাউল করিম রেজা। সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা, সমস্যা এবং প্রত্যাশার কথা তুলে ধরেন।

খায়রুল আলম রফিক সাংবাদিকতার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত সংবাদ পরিবেশন এবং মাঠপর্যায়ের সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তার অব্যাহত ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া তিনি সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং পেশাদার সাংবাদিকতার নীতি ও স্বাধীনতা রক্ষায় সকলকে সোচ্চার থাকার পরামর্শ দেন।
গতকাল ফিরে আসার পথে বগুড়ায় একটি হোটেলে স্থানীয় সাংবাদিকরা ফুলের শুভেচ্ছা দেন। এসময় সাংবাদিক নির্যাতন বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের উত্তরাঞ্চলের নেতা বেলায়েত বাবু বলেন, “গতকাল ভোরে খায়রুল আলম রফিক রংপুরে উপস্থিত হন। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। প্রথমে মনে হয়েছিল যেন তিনি আমাদের এখানে বেড়াতে এসেছেন। পরবর্তীতে জানালেন, ‘চলো বেলাল, কুড়িগ্রামে আনোয়ারকে দেখতে যাব। ডিআইজি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করব এবং তাকে মুক্ত করতে হবে।
’ এমন নিঃস্বার্থ, দায়বদ্ধ ও মানবিক নেতৃত্ব এ যুগে বিরল। তিনি অতিরিক্ত খরচ পছন্দ করেন না, বুকবিলাস অপছন্দ। প্রস্তুতি ও এই মহান উদ্দেশ্যে অংশ নেওয়ায় আমরা সত্যিই আনন্দিত।”

ট্যাগস :

সাংবাদিক নির্যাতন ও কারাবন্দি আনোয়ার হোসেনকে দেখতে কুড়িগ্রামে খায়রুল আলম রফিক

আপডেট সময় : ০১:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫