ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাংবাদিক নাদিম হত্যা: আদালতে আনা হয়েছে প্রধান আসামি চেয়ারম্যান বাবুসহ চারজনকে

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৪:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ১৩৫ বার পঠিত

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেফতার সাধুপাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ চারজনকে আদালতে নেওয়া হয়েছে।

রোববার (১৮ জুন) বেলা দেড়টার দিকে একটি সাদা হায়েসের মাধ্যমে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্টে আদালতে আনা হয় তাদের। কিছুক্ষণ পরে তাদের বিচারকের সামনে নেওয়া হবে।

এরাআগে নয়জন আসামির চারজনকে চারদিন ও পাঁচ জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।

এরআগে, গতকাল (১৭ জুন) পঞ্চগড় থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিন জন ও বগুড়া থেকে রেজাউলকে গ্রেফতার করা হয়।

মাহমুদুল আলম বাবুকে আটকের বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, র‌্যাব-১৪ ও র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার নেতৃত্বে বাবুকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে রাত ১০টায় তার মরদেহ পৌর শহরের বাসায় আসে।

শুক্রবার সকাল ১০টায় বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও গুমেরচর জিগাতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের বাড়ি নিলাক্ষিয়া ইউনিয়নে গুমেরচরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

ট্যাগস :

সাংবাদিক নাদিম হত্যা: আদালতে আনা হয়েছে প্রধান আসামি চেয়ারম্যান বাবুসহ চারজনকে

আপডেট সময় : ০৪:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩