ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গা মানববন্ধন

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০১:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ২২৯ বার পঠিত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় এই কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া সবার হাতে ছিল ‘সাংবাদিক হত্যার বিচার চাই’, ‘অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করো’ এমন বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা, কিন্তু সম্প্রতি যেভাবে সাংবাদিকরা বারবার হামলা ও হত্যার শিকার হচ্ছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। এটি স্বাধীন সাংবাদিকতা এবং মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ করার গভীর ষড়যন্ত্র। তাঁরা আরও বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং এটি দেশের সমস্ত গণমাধ্যম কর্মীর ওপর একটি বড় আঘাত।

বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে, গণমাধ্যম কর্মীদের রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

এই ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা না হয়, তাহলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় এবং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তামিম আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক সদস্য সচিব নুর জামান খসরু, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খুশবুর রহমান খোকন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান টুনু, সেকেন্দার আলম,উপজেলা প্রেসক্লাবের আলমগীর কবির, প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি আরিফুজ্জামান চাকলাদার ও সাংবাদিক বুখারী মল্লিক।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গা মানববন্ধন

আপডেট সময় : ০১:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫