ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সরকারের চোখ আমাদেরকে আলো দেখায়

মাসুদুর রহমান রুবেল- (সাভার) ঢাকা:
  • আপডেট সময় : ১০:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ১১৬ বার পঠিত

সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীর সংস্থার অধিনস্থ এনএফভিআই শপিং কমপ্লেক্স (অন্ধ মার্কেট) জোরপূর্বক দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দৃষ্টি প্রতিবন্ধীরা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সাভারের বাজার বাস স্ট্যান্ড এলাকায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীর সংস্থার মার্কেটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ সময় অনেকের হাতে “আমরা দৃষ্টি প্রতিবন্ধী, সরকারের চোখ আমাদেরকে আলো দেখায়”, দৃষ্টি প্রতিবন্ধীদের ঘাড়ে বন্ধুক কেন?” ও “মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপ্রতি সামাজিকভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের সম্মান নিশ্চিত করুন, সাভারে দখলের মুখে আমরা” সহ বিভিন্ন ধরনের লেখা সম্বলিত প্লেকার্ড দেখা যায়।

এ সময় তারা বলেন, আমরা দৃষ্টি প্রতিবন্ধী লোক। আমাদের আয়ের উৎস আমাদের মার্কেটের দোকান ভাড়া। যা দিয়ে আমাদের সংসার চলে। অথচো সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পাভেল আহমেদ ও জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইমতিয়াজ আমাদের সেই মার্কেট দখলের চেষ্টা করছে। তারা আমাদের মার্কেটের জন্য এক কোটি টাকা চাঁদা দাবি করে। সেই টাকা না দেওয়ায় তারা এই চেষ্টা চালিয়ে যাচ্চে। তারা মুলত মার্কেট দখলের চেষ্টা নয় তারা আমাদের রিজিক মারার চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ করায় তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তাই বাধ্য হয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমরা এর থেকে প্রতিকার চাই। সেই সাথে সরকারের কাছে আমাদের আমাদের দাবি পাভেল ও ইমতিয়াজের গ্রেফতারের দাবী জানাই।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহা-সচিব মো. আইউব আলী হাওলাদার বলেন, পাভেল আহমেদ ও বাহাদুর ইমতিয়াজ তার বাহিনী দিয়ে মার্কেটের জমিদারী ভাড়া উত্তোলন বন্ধ করে মার্কেটের সামনের নির্মাণাধীন পানির রিজার্ভ টাঙ্কির উপর অবৈধভাবে দোকান বসিয়েছে। সেখান থেকে ইতিমধ্যে প্রায় ৩০ লক্ষ্য টাকা গ্রহন করেছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও সকল রাজনৈতিক মহল সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা বরাবর লিখিত অভিযোগ করছি। মার্কেটের ব্যবসায়িরা তাদের ভয়ে আতঙ্কিত। তাই সন্ত্রাসীদের মার্কেটে প্রবেশে নিষেধাজ্ঞা ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।

এ মানববন্ধন কর্মসূচিতে তিন শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীসহ পাঁচ শতাধিক লোক অংশ গ্রহণ করেন। এ সময় তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে আরও কঠোর কমর্সুচী পালন করা হবে বলেও জানান।

ট্যাগস :

সরকারের চোখ আমাদেরকে আলো দেখায়

আপডেট সময় : ১০:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩