ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সরকারী নজরদারী বঞ্চিত খোকসার ফুলবাড়ি মঠ

পুলক সরকার-(খোকসা) কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০১:৩৭:০২ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ৫১০ বার পঠিত

সরকারী নজরদারী বঞ্চিত কুষ্টিয়ার খোকসার জয়ন্তীহাহজরা ইউনিয়নের মামুদানীপুর গ্রামে ফুলবাড়ি মঠ।

এই প্রাচীন নিদর্শন মামুদানীপুর গ্রামের মধ্যে হলেও এটা ফুলবাড়ি মঠ হিসাবে পরিচিত। এই মঠ একেবারেই অরক্ষিত এবং সরকারী নজরদারী বঞ্চিত।

মঠে রয়েছে তিনটি ভবন। ভবনগুলো তুলনামূলক ছোট ছোট টালি দিয়ে তৈরী। তিনটা ভবনই জরাজীর্ণ। ভবনের দেওয়ালের গায়ে ও শিরোভাগে বহু বিচিত্র মূর্তি দেখতে পাওয়া যায়।

মঠের সঠিক ইতিহাস জানা না থাকলেও ধারণা করা হয় মোঘল রাজত্বের প্রথমদিকে অথবা পাঠান রাজত্বের শেষভাগে ব্রজবল্লভ ক্রোড়ী নামের এক বৈঞ্চব ধনী ব্যবসায়ী এই মন্দিরটি নির্মাণ করেন এবং রাধারমন বিগ্রহ স্থাপন করেন।

ফুলবাড়ি মঠ ও মন্দির সম্পর্কে বাংলা ১৩৪৩ সালে বিখ্যাত ‘ভারতবর্ষ’ পত্রিকায় তারাপদ দাস নামে একজন লেখক লিখেছিলেন ফুলবাড়ির মঠের প্রধান মন্দির গৃহটি পাবনার জোড়বাংলার মন্দির ধরণের।

স্থানীয়রা জানান, এই প্রাচীন নিদর্শনটি ছিলো কয়েক তলা বিশিষ্ট। সময়ের ব্যবধানে এটা প্রায় বিলুপ্তির পথে। সরকারীভাবে এগুলোকে সংরক্ষণ করলে হতে পরে ‘প্রাচীন ঐতিহ্য প্রিয় মানুষের’ জন্য-একটা উত্তম ভ্রমন স্থান।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস জানান, পরিদর্শন পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারী নজরদারী বঞ্চিত খোকসার ফুলবাড়ি মঠ

আপডেট সময় : ০১:৩৭:০২ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩