সমন্বয়ক নামধারী চাঁদাবাজদের বিরুদ্ধে নাগেশ্বরীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ
- আপডেট সময় : ০৩:৩২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮৫ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সমন্বয়ক নাম ব্যবহার করে অনবরত করে যাচ্ছে চাঁদাবাজি।এরকম ভুয়া নামধারী সমন্বয়কদের চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিকেল সারে ৪ টার দিকে বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বাসস্ট্যান্ড, কলেজ মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে, আবার নাগেশ্বরীর প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন-মোঃ ইসমাইল হোসেন, মোঃ আকরাম হোসেন, মোঃ শাহেদ ইসলাম প্রমুখ। এ সময় সমন্বয়কদের বিরুদ্ধে অনিয়ম, চাঁদাবাজীসহ নানা অপকর্মের অভিযোগ এনে বক্তারা বলেন, নাগেশ্বরীতে এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সমন্বয়ক নামধারী কিছু চাঁদাবাজ। বিভিন্ন জায়গা থেকে এদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে লুটপাট জমি দখলসহ অনেক কিছু। া এজন্য তাদের প্রশ্রয় না দিতেও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
এর বেশ কিছুদিন আগে বিভিন্ন অপকর্মের সুস্পষ্ট অভিযোগ তুলে সমন্বয়ক আহসানউল্লাহ তামীম, নাসিরুল ইসলাম নীরব ও বাঈজীদ বোস্তামীকে বহিষ্কার করে সমন্বয়কদের একটি অংশ। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।




















