ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরপুরে স্বপ্নছোঁয়ার বর্ষপূর্তি উদযাপন

সদরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ২৪৫ বার পঠিত

সদরপুরে উদযাপিত হলো স্বপ্নছোঁয়া নামে সামাজিক সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান। গতকাল রাতে সদরপুর চায়না পার্ক রেস্টুরেন্টে বিশেষ আয়োজনের মধ্যদিয়ে বর্ষপূর্তি উদযাপিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ল্যাবএইড ফার্মাসিটিক্যাল কর্মরত ইমন হোসেন বলেন, স্বপ্নছোঁয়া একটি সামাজিক সংগঠন। সদরপুরে কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, ডাক্তার, ফার্মেসি মালিকদের সমন্বয়ে গড়ে উঠেছে এই সংগঠন। নিজেদের মধ্যে ক্ষুদ্র সঞ্চয় গড়ে তোলা, অসহায় দরিদ্র রোগীদের জন্য ডাক্তারের সিরিয়াল করে দেয়া, বিনামূল্যে ঔষধ সরবরাহ করার লক্ষ্য নিয়ে এটি গড়ে উঠেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মুক্তখবর এর উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন

এসিআই ফার্মাসিটিক্যাল এর ফিল্ড মার্কেটিং অফিসার মোঃ মামুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড্রাগ ইন্টারন্যাশনালের বাবুল আকতার, ইবনে সিনার হাবিবুর রহমান, অফসোনিন এর শহিদুল ইসলাম এবং বেক্সিমকোর মারুফ। এ সময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সদরপুরে স্বপ্নছোঁয়ার বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় : ০৩:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩