ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড

মো: নুরুল ইসলাম,সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৮৯ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, খোকন বেপারী (৪১), পিতা জালাল বেপারী, গ্রাম সাতরশি, সদরপুর; মো. রাকিব শেখ (২৫), পিতা মো. সোবাহান শেখ, গ্রাম বাকপুরা, ভাঙ্গা, ফরিদপুর; আবুল হোসেন ফকির (২০), পিতা জাহিদ ফকির, গ্রাম ফুলমল্লিক, সদরপুর। আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেক আসামিকে ১০০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, “মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”

সদরপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড

আপডেট সময় : ১২:০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫