সংবাদ শিরোনাম ::
সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন আইনে ৭ ব্যবসায়ীকে জরিমানা
মিজানুর রহমান-সদরপুর(ফরিদপুর):
- আপডেট সময় : ১২:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৯৮ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলা সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
মঙ্গলবার (৪ এপ্রিল মঙ্গলবার)সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট আহসান মাহমুদ রাসেল উক্ত অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলা সদর ও আকোট কালিখোলা বাজারে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় ৩ মৎসবীজীকে ৬ হাজার টাকা জরিমানা এবং প্রায় ১ মন ঝাটকা ইলিশ জব্দ করা হয়।
উপজেলা সদর বাজারে স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯(২) ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন-১৯৫৬ এর ১২ ধারায় ৪ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।























