ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সদরপুরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মো: নুরুল ইসলাম- সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৮৯ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “শিক্ষকতা পেশাঃ মিলিত প্রচেষ্টা”।
এ উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় সদরপুর উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মোজাম্মেল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বস্থানে ফিরে আসে।

বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক তাদের বক্তব্যে সরকারি বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য, সুযোগ সুবিধার পার্থক্য,গ্রেডিং সমস্যার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের কিছু দাবি আছে,আমি মনে করি যেগুলো যৌক্তিক দাবি।
সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে সুযোগ সুবিধার পার্থক্য আছে,সেগুলো কমিয়ে আনা এবং শিক্ষকদের যে গ্রেডিং ডিমান্ড সেগুলো আপনারা আপনাদের প্রোপার চ্যানেলে ও ফোরামে উপস্থাপন করলে ইনশআল্লাহ এগুলোর সমাধান হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান,সহকারী শিক্ষা কর্মকর্তা ঝিল্লুর রহমান ও রুপা ঘোষ। এ সময়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক শিক্ষিকা, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে,বেলা সাড়ে ১২টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সদরপুর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের নেতৃত্বে অপর একটি র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সদরপুরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আপডেট সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫