ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরঘাটে আগুনে জ্বলছে লঞ্চ, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০২:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩ ২০৫ বার পঠিত

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৩০ জুন) বেলা ১১টার দিকে লঞ্চে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, শুক্রবার বেলা ১১টায় সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার খবর পেয়েছি আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আমাদের পাঁচটি ইউনিট যায়। এরপর একে একে আরও ইউনিট যোগ দিয়ে এখন মোট ১৩টি ইউনিট কাজ করছে। লঞ্চের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।

নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় বলেন, লঞ্চটি চাঁদপুর ঘাটে সকাল থেকে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চটি যাত্রীশূন্য ছিল। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি।

ট্যাগস :

সদরঘাটে আগুনে জ্বলছে লঞ্চ, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

আপডেট সময় : ০২:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩