ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নয়, ঐক্যের পথে চলার আহ্বান ড. তাহেরের

নাঈম ইকবাল- কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৯:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৮০ বার পঠিত

Oplus_0

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু একটি ভুল বিভাজন। আমরা সকলেই মানুষ—এখানে বিভাজনের কোনো প্রয়োজন নেই। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী সব ধর্মাবলম্বীর কল্যাণে কাজ করছে, যা প্রতিটি ধর্মেরই মূল আহ্বান।

তিনি বলেন,গত ১৭ বছরে আমরা প্রত্যেকে কখনো না কখনো কোনো না কোনোভাবে নির্যাতিত বা লাঞ্ছিত হয়েছি। জামায়াত পরিচয়ে কেউ যদি ভিন্ন ধর্মাবলম্বীদের নির্যাতন বা হয়রানি করে, তার বিরুদ্ধে অভিযোগ দিন—তাকে শুধু বহিষ্কার নয়, সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে। কোনো ভয় নিয়ে চলবেন না, আমরা আপনাদের নিরাপত্তায় আছি। চৌদ্দগ্রামকে একটি সম্প্রীতির উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো।

ড. তাহের হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের পৌর আমীর মুহাম্মদ ইব্রাহীম, আব্দুর রহিম, ইয়াছিন মজুমদার, জয়নাল আবেদীন পাটোয়ারী, আলহাজ্ব আইউব আলী ফরায়জী,ড. সাহাব উদ্দিন, মোশাররফ হোসেন ওপেল প্রমুখ।

এছাড়া ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শ্রী দীপংকর চক্রবর্তী, শ্যামল সুর, রায় মোহন সুত্রধর, বলরাম কর্মকার, বসু দেবনাথ, লিটন দত্ত, অরুপ ভৌমিক,আকাশ কর্মকার, শ্রী সংকর দা, বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে ভোবন মাস্টার, সপন ঘোষ, সনজিব দাস, নারায়ণ চন্দ্র দাস, বিমল চন্দ্র দাস, কমলেশ মন্ডল, অধ্যাপক বাবু হারাধন দে এবং উপজেলার বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ।

সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নয়, ঐক্যের পথে চলার আহ্বান ড. তাহেরের

আপডেট সময় : ০৯:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫