নান্দাইল (ময়মনসিংহ):
শেষ মুহূর্তের প্রচারণায় শীর্ষে ধানের শীষ, নান্দাইলে জনসভায় জনসমুদ্র
- আপডেট সময় : ০৯:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১১৯ বার পঠিত

১৫৪-ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে শেষ মুহূর্তের প্রচারণায় শীর্ষে ধানের শীষ।বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী ৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তার শেষ নির্বাচনী জনসভায় হাজার হাজার জনতার ঢল।
বিএনপির শেষ জনসভায় হাজার হাজার জনতার ঢল নামে। মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে আশ পাশের এলাকা রাস্তাঘাট লোকে লোকারণ্য হয়ে যায়।মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকের মিছিলে মিছিলে মুখরিত করে তোলে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে আসা মিছিলে নেতা-কর্মীরা পোস্টার, প্লে কার্ড এবং ধানের শীষের পতাকা হাতে নিয়ে জনসভায় অংশ নেন। দুপুর দুইটার পর থেকে মাঠে আগমন শুরু হয়, এবং তিনটার পর পুরো মাঠ কানাই-কানাই ভরে যায়।
মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের জন্য বিভিন্ন স্লোগান দেন, যেমন:“১২ তারিখ সাড়া দিন, ধানের শীষে ভোট দিন!”“ইয়াসের ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন!”
“তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন!”
“ধানের শীষ জিতবে, নান্দাইল গড়বে!”
জনসভায় বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ইয়াসের খান চৌধুরী, তিনি বক্তব্য বলেন,নান্দাইলকে আমি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্ত একটি শান্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সার, বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করা হবে।”
তিনি আরও জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের নিরপেক্ষতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার।
তিনি আরও বলেন আপনাদের মূল্যবান ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে আল্লাহর উপর ভরসা রেখে এবং আপনাদের সহযোগিতা নিয়ে নিম্নোক্ত প্রতিশ্রুতি দিচ্ছি— আমি প্রথমেই মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, চোর মুক্ত নান্দাইল গড়ে তুলবো।
স্থানীয়রা একই মাঠে তিনটি জনসভার তুলনায় এই বিপুল উপস্থিতি দেখে আশাবাদ ব্যক্ত করছেন এবং মনে করছেন আসন্ন নির্বাচনে ইয়াসের খান চৌধুরীর বিপুল ভোটে জয়লাভ করার কথা বলেন।বিজয় ধরে রাখার জন্য ফলাফল প্রকাশ না ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।




















