সংবাদ শিরোনাম ::
শেরপুর পৌরসভার ১২১ কোটি ৬১ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শেখ সাইদ আহমেদ সাবাব- শেরপুর:
- আপডেট সময় : ০৬:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ১৪০ বার পঠিত

আগামী ২০২৩-২৪ অর্থ বছরের জন্য শেরপুর পৌরসভার ১২১ কোটি ৬১ লক্ষ ৬৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন আজ দুপুরে শেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন।
এসময় পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, কামাল হোসেন, নাজমা বেগম, নারী নেত্রী শামসুন্নাহার কামাল, সমাজ সেবক রাজিয়া সামাদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ আরো অনেকে বাজেটের ওপর বক্তব্য রাখেন।
বাজেটে ১২১ কোটি ৬১ লক্ষ ৬৯ হাজার ২শ ৯০ টাকা আয়, ১০৯ কোটি ৬৪ লক্ষ ৬১ হাজার ব্যয় ও উদ্বৃত্ত ধরা হয় ১১ কোটি ৯৭ লক্ষ ৮ হাজার ২ শ ৯০ টাকা।
























