ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরে শুরু হচ্ছে জয়বাংলা ক্রিকেট টুর্নামেন্ট

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৯:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ১৮৮ বার পঠিত

শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে জয়বাংলা টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আগামী ১৫ মার্চ শেরপুর জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ খেলা শুরু হবে।

এ লক্ষে শুক্রবার( ১০ মার্চ) দুপুরে পুলিশ সুপার মোঃ  কামরুজ্জামান বিপিএম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং লগু উন্মোচন করেন।

পুলিশ সুপার মোঃ  কামরুজ্জামান বিপিএম বলেন, মহান স্বাধীনতার মাস এই অগ্নিঝরা মার্চ। বাঙালির স্বাধীনতা ঘোষণার মাস। আনুষ্ঠানিক সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরুর মাস। পরাধীনতার শৃঙ্খল ভেঙে অধিকার অর্জনের অগ্নিঝরা
মাস এই মার্চ। এই মার্চ মাসকে ঘিরে রয়েছে বাঙালির অনেক দুঃসাহসিক ইতিহাস।
এই মার্চকে ঘিরে আমাদের এই আয়োজন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মানিক দত্ত, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, পাঁচ উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, জেলার ৫ উপজেলা এবং দুটি পৌরসভা ও জেলা পুলিশের দলসহ মোট ৮টি দল খেলায় অংশ নিবে। শেরপুর জেলা পুলিশ একাদশ, শেরপুর পৌরসভা একাদশ, শেরপুর সদর উপজেলা একাদশ, নকলা উপজেলা একাদশ, নালিতাবাড়ী পৌরসভা একাদশ,
নালিতাবাড়ী উপজেলা একাদশ,  শ্রীবরদী উপজেলা একাদশ,  ঝিনাইগাতী উপজেলা একাদশ। নক আউট ভিত্তিতে এ খেলা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

শেরপুরে শুরু হচ্ছে জয়বাংলা ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট সময় : ০৯:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩