ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

শেরপুরে বৃদ্ধা স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১৭৮ বার পঠিত

শেরপুর সদরের নিজ ঘর থেকে সামসুল হক ও তার স্ত্রী সয়েরা বেগম নামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৮ মার্চ বেলা ১১ টার দিকে সদরের বলায়েরচর ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। সদর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত বৃদ্ধ সামসুল হকের বয়স ৭৮ ও তার স্ত্রী সয়েরা বেগমের বয়স ৭৫।তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহতের পরিবারের দাবী, রাতে তারা স্বামী-স্ত্রী নিজ ঘরে শুয়ে পড়ে। পরে সকালে তাদের মরদেহ পাওয়া যায় নিজ ঘরেই। গত রাতের যে কোন সময় বৃদ্ধ সামসুল হক তার স্ত্রীকে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজনের দাবী।

নিহত সামসুল হকের ছেলে রফিকুল ইসলাম বলেন, আমার বাবা মানসিক সমস্যা ছিলো। বাবা-মার মধ্যে পারবারিক কলহ ছিলো। আমার মাকে মারধর করতো।
বাবাকে ডাক্তারের কাছে নিবার চাইলে পলাইতো। তারজন্যে ডাক্তারের কাছেও নিতে পারি নাই।

কালকে বাবা বলছে রাতে আমি চিল্লায় চলে যাবো। আশেপাশের মানুষকে বলে গেছে আমি মরলে আমার বাবার পাশে আমারে কবর দিবার বলিস। আমরা
জানতাম না বাবা এইকাজ করবো। সকালে আমার পোলা প্রথম ডাকাডাকি করে দেখে দরজা বন্ধ। পিছনের দরজা দিয়া আমার পোলা ভিতরে গিয়ে দেখে তারা পরে আছে।
নিহত সয়রা বেগমের ভাই আব্দুর রশিদ বলেন, আমার বোনকে আমার দুলাভাই হত্যা করে, সে নিজে বিষ খাইয়া মইরা গেছে।

তবে স্থানীয় অনেকের মতে এ ঘটনাটি গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, এঘটনায় অপমৃত্যুর মামলা নেয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা নিহতের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে।

ট্যাগস :

শেরপুরে বৃদ্ধা স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩