ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরে বিষ প্রয়োগে পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগ, ক্ষতি ৩০ লক্ষ টাকা

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৫:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১১৪ বার পঠিত

শেরপুরে বিষ প্রয়োগে পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ১৭ জুলাই ভোর রাতে সদর উপজেলার চরশেরপুর হাইটা পাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৎস্য চাষী আব্দুর রশীদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনাটি ঘটানো হয়েছে।

বিষ প্রয়োগের ফলে আমার পুকুরের সব মাছ ও রেনু পোনা মারা গেছে। এতে আমার ৩০ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। আমি সর্বশান্ত হয়ে গেছি। গত কয়েক মাসে এই পুকুরে আমি প্রায় ২ লক্ষ টাকার মত খরচ করেছি। আগামী একবছর এই পুকুরের মাছ বিক্রির টাকা দিয়ে আমার কর্মচারি ও সংসার খরচ মেটাতাম। আমি দোষীদের দৃষ্টান্ত মূলক বিচার চাই।

প্রতিবেশী মস্তু মিয়া বলেন, মাছের সাথে একেমন শত্রুতা ? দ্বন্দ থাকলে মানুষে মানুষে রয়েছে। সেটার প্রভাব পুকুরের মাছে কেন পড়বে। এঘটনায় মৎস্যচাষী রশিদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সে একদম নিঃস্ব হয়ে গেছে। এই জগন্য কর্মকান্ডের সাথে যারা জড়িত, আমরা এলাকাবাসী তাদের কঠিন বিচার চাই।

মৎস্য চাষীর চাচা শাইজউদ্দিন মাষ্টার জানান, আমার ভাতিজা ৬৫ শতাংশ জমির পুকুরে দীর্ঘদিন থেকে সরপুটি, কাতল, মৃগেলসহ বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনার চাষ করে আসছিল। এই পুকুরের সাথে আমরাসহ আরো ৫ টি পরিবার জড়িত। তারা সবাই আর্থিক বড় ধরনের ক্ষতির মুখে পরে গেল। আমি তাদের বিচার চাই।

চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, এ ঘটনা যেই ঘটিয়ে থাকুক, তার শাস্তি হওয়া উচিত।
এব্যাপারে এখনো কোন মামলা দেয়া হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

ট্যাগস :

শেরপুরে বিষ প্রয়োগে পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগ, ক্ষতি ৩০ লক্ষ টাকা

আপডেট সময় : ০৫:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩