ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ঘাতক বাসে আগুন দিলো জনতা

শেখ সাঈদ আহম্মেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৬:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ২৩৪ বার পঠিত

শেরপুর সদরে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মজনু মিয়া (৫০) সদরের ভাতশালা ইউনিয়নের ছফর উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।

ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়া মোটরসাইকেলযোগে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজনু মিয়া মারা যায়। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু সময় এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের ভাতিজা শহিদুল ইসলাম জানান, আমার চাচা কিছুদিন আগে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে এসেছে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে,এখন এই সংসারটা কিভাবে চলবো। আমার চাচাকে অন্যায়ভাবে মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ আব্দুল কাদের বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে গেলে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা তাদের বাঁধা দেয়৷ যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন,পুলিশ এখনো ঘটনাস্থলে আছে। সেইসাথে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচলে কোন ভোগান্তি হচ্ছে না। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ঘাতক বাসে আগুন দিলো জনতা

আপডেট সময় : ০৬:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫