ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরে পাঁচ হাজার বৃক্ষরোপণ করলো পুনাক

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৫:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ১৫৬ বার পঠিত

শেরপুর জেলায় পাঁচ হাজার বৃক্ষরোপণ করলো পুনাক। বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শেরপুরের পাঁচ উপজেলার থানা এলাকা,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানে পাঁচ হাজার ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুর জেলা।

জেলা পুলিশ ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার সহযোগিতায় সোমবার শেরপুর পুলিশ লাইন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো:কামরুজ্জামান বিপিএম। দুপুরে উদ্বোধনের পর পাঁচ উপজেলায় এক যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তাদের সাথে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।

পুনাক শেরপুরের সভানেত্রী সানজিদা হক মৌয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন,বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের এই সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সবাইকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে হবে। সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃক্ষ রোপণের উপর গুরুত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ স্বাভাবিক ও দূষণমুক্ত রাখতে জীব বৈচিত্রের প্রতি গুরুত্ব বাড়ানো তাগিদ দিয়েছেন তিনি।
এসময় পুলিশ সুপার পরিবেশের ভারসাম্য রক্ষায় পানি ও জ্বালানি শক্তির অপচয় রোধ ও প্লাস্টিক ব্যবহারে আরো সচেতন হবার আহবান করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার সভাপতি ইমরান হাসান
রাব্বী, পুলিশ লাইন্স স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, পরিবেশ অধিদপ্তরের সহকারী
পরিচালক আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল পিপিএম প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ লাইন্স স্কুলের দেড় শতাধিক
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়, পরে অতিথিরা পুলিশ লাইন্সে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন। একই সময় পাঁচ উপজেলাতেও এই
কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার স্বেচ্ছাসেবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেরপুরে পাঁচ হাজার বৃক্ষরোপণ করলো পুনাক

আপডেট সময় : ০৫:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩