ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরে অটোরিকশা চালকের মরদেহ উ*দ্ধা*র

শেখ সাঈদ আহম্মেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০২:১৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ১৬২ বার পঠিত

শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পার্শ্বে একটি ধানক্ষেত থেকে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত অটোরিকশা চালক আব্দুল লতিফ শেরপুর সদর উপজেলার কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক। 
সোমবার (২১ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, সকালে শেরপুর সদরের  তাতালপুর বিএম রোডের পার্শ্বে একটি ধান ক্ষেতে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। শেরপুর সদর থানা পুলিশের নিকট খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশের ধারণা তাকে শ্বাসরুদ্ধকরে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। 

পরে তার পরিচয় পায় পুলিশ। নিহত ব্যক্তি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়িকাটাজান গ্রামের বাসিন্দা। 

শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িত যে বা যারাই জড়িত হউক না কেন তাকে খুঁজে বের করা হবে।

ট্যাগস :

শেরপুরে অটোরিকশা চালকের মরদেহ উ*দ্ধা*র

আপডেট সময় : ০২:১৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫