ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেখ হাসিনার পলায়নে জেলবন্দীদের আনন্দ: পিন্টু

মোহাম্মদ সোহেল-টাঙ্গাইল:
  • আপডেট সময় : ১১:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৯৭ বার পঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু গত বছরের ৪ আগস্টের ঘটনা স্মরণ করে দাবি করেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর জেলবন্দীরা আনন্দে লাফিয়ে উঠেছিলেন।

মঙ্গলবার (৫ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন “গত বছর জেলে বসে জানতে পারি, শত শত মানুষ হত্যার শিকার হয়েছে। আমরা সবাই কান্নায় ভেঙে পড়ি এবং সারারাত তাদের জন্য দোয়া করি। পরদিন ১১টায় খবর আসে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। জেলের সবাই তখন খুশিতে লাফিয়ে উঠি।

আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু ক্ষমা করেননি।” তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “আমরা অনেক সরকারের পতন দেখেছি, কিন্তু আওয়ামী লীগের মতো এত নিচে নামতে দেখিনি। তারা মানুষের ওপর জুলুম চালিয়েছে, গণতন্ত্র ধ্বংস করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে।”

ছাত্রদল ও যুবদলকে তিনি জনসেবায় নিবেদিত হতে নির্দেশ দিয়ে বলেন, “কোনো চাঁদাবাজি চলবে না। দল এ বিষয়ে কঠোর থাকবে। দেশে আর ফ্যাসিবাদী সরকার থাকবে না। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

” উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন ও খন্দকার লুৎফর রহমান গিয়াস প্রমুখ। সকালে দলীয় নেতাকর্মীদের মিছিল নগরীর প্রধান সড়ক ঘুরে র‌্যালিতে রূপ নেয়।

ট্যাগস :

শেখ হাসিনার পলায়নে জেলবন্দীদের আনন্দ: পিন্টু

আপডেট সময় : ১১:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫