ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শিশু ধর্ষণের মামলায় ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ

মাসুদুর রহমান রুবেল-সাভার:
  • আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১৬২ বার পঠিত

সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক আমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। 

এর আগে রবিবার (৩ নভেম্বর) রাতে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার পাকার মাথা নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ধর্ষক আমির হোসেন শেখ (৪৫) চাঁদপুর জেলার সদর থানার সাখুয়া গ্রামের আব্দুল মতিন শেখের ছেলে। সে বর্তমানের আশুলিয়ার এনায়েতপুর এলাকায় ভাড়াবাসায় থাকতো বলে জানা যায়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর আশুলিয়ার এনায়েতপুর এলাকার আমিনুল ইসলামের ভাড়া বাসায় থাকা ৭ বছরের এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত আমির হোসেন নামের ওই ধর্ষক। এ সময় ওই ধর্ষককে কৌশলে পালিয়ে যেতে সহযোগিতা করে বাড়ি মালিকের ভাই উসমান। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। এর পরিপেক্ষিতে আসামি গ্রেপ্তারের কাজ শুরু করে পুলিশ। 

সেই ধারাবাহিকতার জেরে রবিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুতের পাকার মাথা নামক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, গ্রেপ্তার আসামীকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

শিশু ধর্ষণের মামলায় ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪