ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

শিশু তানভীরকে অপহরণ ও হত্যাকান্ডের মূলহোতাসহ আটক ৩

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ১২:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ১৯১ বার পঠিত

সাভারের আশুলিয়ায় মাদ্রাসা পড়ুয়া ৮ বছরের শিশু তানভীরকে অপহরণ ও হত্যাকান্ডের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল। বাবার সাথে ব্যবসায়িক বিরুদ্ধে জেরে ছেলেকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে বুধবার (৮ মার্চ) রাতে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ঢাকা জেলার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন (২০), মোঃ সাকিব হোসেন (২৬) ও মোঃ তামজিদ আহমেদ @ রাফি (১৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়ার যায়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৭ মার্চ আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় মাদ্রাসা পড়ুয়া ৮ বছরের শিশু তানভীর নিখোঁজ হলে পরদিন ভুক্তভোগীর পিতার নিকট ফোনের মাধ্যমে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি ভুক্তভোগীকে অপহরণ পরবর্তী মুক্তিপণ দাবীসহ হুমকি দেয়। এমতাবস্থায় ভুক্তভোগী পিতা নিরুপায় হয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরীসহ র‍্যাব-৪ বরাবর অভিযোগ দায়ের করেন। র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল ঘটনাটি ছায়া তদন্তের পাশাপাশি ও জড়িত আসামীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। ইতোমধ্যে আশুলিয়া থানাধীন টংগীবাড়ী এলাকায় জনসাধারণ একটি বস্তাবন্দী শিশুর লাশ দেখতে পেয়ে থানায় অবহিত করে এবং র‌্যাব-৪ একটি দল ঘটনাস্থলে গিয়ে ভিকটিম শিশু তানভির আহম্মেদের লাশ সনাক্তকরণ ও হত্যাকান্ডে জড়িত আসামীদের সম্পর্কে সুনিশ্চিত হবার পর মূলহোতাসহ নিম্নোক্ত ৩ জনকে গ্রেফতার করতে সমর্থ হয়।

র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, ভুক্তভোগী পরিবার ও গ্রেফতার আসামীরা একই এলাকায় বসবাস করার সুবাদে তারা একে অপরের পূর্ব পরিচিত। এই হত্যাকান্ডের মুলহোতা আনোয়ার হোসেন এর সাথে ভুক্তভোগীর পিতা মোঃ সোলায়মানের দীর্ঘ দিন যাবৎ বাবসায়িক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিলো। ভুক্তভোগীর পিতা সোলায়মান আসামী আনোয়ার হোসেনের নিকট পাওনা টাকা চাইলে আসামী আনোয়ার পাওনা টাকা দিবে বলে কালক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগীর পিতা সোলায়মান গ্রেফতার আসামী আনোয়ারের বাড়ীতে গিয়ে টাকা চাওয়ার প্রেক্ষিতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং সোলায়মান দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত পাওয়ার জন্য আনোয়ারকে বকাবকি করে এতে আনোয়ার অপমান বোধ করে।

এই ঘটনার প্রেক্ষিতে আনোয়ার ক্ষিপ্ত হয়ে সোলায়মানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সোলায়মানের শিশু পুত্র নিহত তানভিরকে অপহরণ করার পরিকল্পনা করে। গত ০৭ মার্চ রাতে পূর্ব পরিকল্পনামতে আসামী আনোয়ার নিহত তানভিরকে সুকৌশলে ভুক্তভোগীর পিতার সদ্য কেনা জমি দেখার কথা বলে আশুলিয়া থানাধীন শ্রীখন্ডিয়া এলাকায় রাস্তার পাশে জঙ্গলে নিয়ে তানভিরকে হত্যা উদ্দেশ্যে গলায় চেপে ধরে ও মাটিতে আছার দেয়। এক পর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করে তার মৃত নিশ্চিত করে লাশটি সেখানে ফেলে হত্যাকারীরা নিজ নিজ বাসায় ফিরে আসে। পরের দিন ০৮ মার্চ ভোরে আসামীরা নিহত শিশুর লাশটি গুম ও হত্যার প্রমাণ লুকানোর জন্য একটি বস্তায় লাশটি বস্তা বন্দি করে সবজির গাড়ীতে করে আশুলিয়া থানাধীন টংগাবাড়ী এলাকায় রাস্তার পাশে ময়লার ড্রেনে ফেলে দেয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অদূর ভবিষ্যতেও এইরুপ শিশু অপহরণকারী চক্র এবং এরুপ অপরাধের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :

শিশু তানভীরকে অপহরণ ও হত্যাকান্ডের মূলহোতাসহ আটক ৩

আপডেট সময় : ১২:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩