ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শিবপুরে যাত্রীবাহী বাসচাপায় কলেজছাত্রের মৃত্যু, জনতার বাসে আগুন

সাদ্দাম উদ্দিন রাজ- নরসিংদী:
  • আপডেট সময় : ০৫:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১৪২ বার পঠিত

শিবপুরে বাসের ধাক্কায় মেহেদী হাসান (২০) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র নিহত হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ সাধারণ মানুষ বাসে আগুন ও ভাঙচুর চালায়। নিহত মেহেদী নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে ছাত্র। এই ঘটনার পর ঘাতক রুপসী বাংলা বাসের চালক পালিয়ে যায়। পরে প্রায় দুই ঘটনা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা।

আজ সোমবার দুপুরে শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের চৈতান্য এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিলেটগামী রুপসী বাংলা নামের দ্রুতগতির একটি বাস চৈতন্য সড়কে পৌঁছায়।এসময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মেহেদী হাসান ধাক্কা দেয় ওই বাসটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ওসি মো: ইলিয়াস হোসেন বলেন, একজন শিক্ষার্থী মারা গিয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। বাসটিকে জব্দ করে হাইওয়ে থানা ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।

ট্যাগস :

শিবপুরে যাত্রীবাহী বাসচাপায় কলেজছাত্রের মৃত্যু, জনতার বাসে আগুন

আপডেট সময় : ০৫:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪