ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা কলম বিতরণ করলেন বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন 

আজিজুর রহমান দুলাল-আলফাডাঙ্গা:
  • আপডেট সময় : ০৬:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ৪৯১ বার পঠিত
শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। এ কথা মাথায় রেখে বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি শিক্ষা অনুরাগী (এডিশনাল ডিআইজি) খান মুহাম্মদ রেজোয়ান এর উদ্যোগে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্কুলে খাতা কলম বিতরণ করা হয়।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল ইউনাইটেড একাডেমি স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে ৫০০ খাতা কলম বিতরন করা হয়। এ সময় স্কুলে প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে,বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের মেম্বারশিপ কমিটির সভাপতি মো: মাহামুদুল হাসানের উপস্থিতিতে খাতা কলম বিতরণ করেন,বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিকউজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক, মো. দেলোয়ার হোসেন,  সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক এবং স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ।
সহকারী অধ্যাপক আশিকউজ্জামান বলেন, আমি এই স্কুলের ছাত্র ছিলাম,বাড়িতে আসলেই স্কুলে ছুটে  আসি,পড়াশোনা করলই ভালো রেজাল্ট করা সম্ভব।  পড়াশোনার বিকল্প নেই। তাই তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। এই স্কুলের সুনাম বজায় রাখতে হবে।
ফাউন্ডেশনের মেম্বারশিপ কমিটির সভাপতি মো: মাহামুদুল হাসান বলেন,দরিদ্রতার বেড়াজাল পেড়িয়ে যারা পড়াশোনার সুযোগ পায় তাদেরও অনেকের পড়াশোনা বন্ধ হয়ে যায় খাতা-কলম কেনার টাকার অভাবে। আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই হয়ত দেশের হাজারও সম্ভাবনাময় উজ্জ্বল নক্ষত্র ঝরে যাওয়ার হাত থেকে মুক্তি পাবে।
তোমরা ভালো করে পড়াশোনা করবে এই ফাউন্ডেশনের উদ্যোগে এ ধরণের কর্মসূচী চলমান থাকবে ইনশাআল্লাহ।
অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান স্কুলের কোমলমতি ছাত্র ছাত্রীদের খাতা কলম দেওয়ার জন্য বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি খান মুহাম্মদ রেজোয়ান,বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের  মেম্বারশিপ কমিটির সভাপতি মো: মাহামুদুল হাসানসহ ফাউন্ডেশনের সকল সদস্যদের ধন্যবাদ জানান।

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা কলম বিতরণ করলেন বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন 

আপডেট সময় : ০৬:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩