ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শাহানারা একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত 

আজিজুর রহমান-আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:৪৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ২৮৩ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামে বেগম শাহানারা একাডেমিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ
হয়েছে।

শুক্রবার সকালে বেগম শাহানারা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন একাডেমি কর্তৃপক্ষ। এরপর শুরু হয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বেগম শাহানারা একাডেমির প্রতিষ্ঠাতা, ‘ঢাকা টাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনের সহধর্মিণী ও শাহানারা একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মাফরুহা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক। উদ্বোধক ছিলেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের।

অনুষ্ঠানে কামারগ্রাম কাঞ্চন একাডেমির শিক্ষক শিরিন পারভীন ও আবিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মেনায়েম খান, কামারগ্রাম কাঞ্চন একাডেমির প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বাংলা ক্যাটের এভিপি প্রকৌশলী মাহমুদুর রহমান, আলফাডাঙ্গা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের সাবেক সিনিয়র শিক্ষক ও বেগম শাহানারা একাডেমির পরিচালক আমিনুল ইসলাম।

শাহানারা একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত 

আপডেট সময় : ১২:৪৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩