ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শরণখোলায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরি

মোঃশাহাদাত হোসাইন-শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ৫১৫ বার পঠিত

উপজেলা সদর থেকে মাত্র আধা কিলোমিটার দূরে সাইনবোর্ড-শরণখোলা মহাসড়কের পাশে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি হয়েছে।

সোমবার ১১ সেপ্টেম্বর দুপুরে বাগেরহাটের শরণখোলা সদর উত্তর কদমতলা গ্রামে আসাদ জামানের ভাড়াটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পত্তি সিদ্দিকুর রহমান ও হাসি আক্তারের ফ্লাটে এ ঘটনা ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সকাল ৮টার দিকে স্বামী-স্ত্রী যার যার কর্মস্থলে চলে যায়। পরে, ঘরে থাকা ওই দম্পত্তির ড্যাফেডিল ইউনিভার্সিটিতে পড়ুয়া একমাত্র পুত্র তাওহিদ সাড়ে ৮টার দিকে ঘর তালাবদ্ধ করে ব্যক্তিগত কাজে বাইরে চলে যায়। ঘন্টা দুয়েক পরে তাওহিদ বাসায় আসলে ঘরের দরজার তালা ও সিটকানী ভাঙ্গা দেখতে পায়। ধারনা করা হচ্ছে আলমারী খোলা থাকায় মূল্যবান প্রায় আট ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পাশাপাশি চোরেরা ভবন মালিক আসাদ জামানের কক্ষে প্রবেশ করায় আলমারী ভাঙ্গা পাওয়া গেছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. ইকরাম হোসেন জানান, ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে চোর চক্রের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

শরণখোলায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩