ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

লালমনিরহাটে মধ্য বয়সী যুবকের গলাকাটা লাশ উদ্ধার

জাহিদুল ইসলাম জাহিদ-লালমনিরহাট:
  • আপডেট সময় : ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৯৭ বার পঠিত

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা (৩৫) নামে এক মধ্য বয়সী যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) উপজেলার ৪নং সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে আদিতমারী থানা পুলিশ নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করে। মৃত তাহমিদুল রহমান তারা ওই এলাকার মৃত. আহম্মেদের ছেলে বলে জানা গেছে।

সরজমিনে গিয়ে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে গলা কেটে খুন করে। তিনি তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী দেশের বাইরে ও পরিবার বাইরে থাকার সুযোগে অচেনা কেউ তাকে হত্যা করে পালিয়ে গেছে।

পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

মৃত. তাহমিদুল রহমান তারার ভাই ইউপি মেম্বার মুকুল মিয়া জানান, আমার ভাই খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার বউ বিদেশে থাকে। কে বা কাহারা রাতে আমার ভাইকে খুন করে পালিয়ে গেছে। আমি এই হত্যা কান্ডের ন্যায়বিচার চাই।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানায়, প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

লালমনিরহাটে মধ্য বয়সী যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪