ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

লালমনিরহাটে প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃ-ত্যু 

শিল্পী আক্তার- রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ০৮:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ১১৫ বার পঠিত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায়  চিরকুট লিখে আখি মনি (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী পশ্চিম পাড়ায় শশুর বাড়িতে গলায় ফাঁস দেয়। পরে শ্বশুর বাড়ির লোকজন উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আখি মনি সদর উপজেলার বত্রিশ হাজারী এলাকার আইনুল হকের মেয়ে ও আদিতমারী এলকার অবসর প্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নুর মোহাম্মদ এর পূত্রবধু।

পারিবারিক সূত্রে জানা যায়, লালমনিরহাটের আদিতমারী পশ্চিম পাড়া এলাকার সৌদি প্রবাসী শাকিল মিয়ার সঙ্গে ১০মাস আগে মোবাইলে বিয়ে হয় আখি মনির। বিয়ের পর থেকে আখি মনি শ্বশুর বাড়িতে থাকতেন। প্রতিদিনের মতো শুক্রবার বার রাতে পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন আখি। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে স্বজনরা ডাকাডাকি শুরু করেন। পরে কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে রুমে ঢুকে ঘরের আড়ার সঙ্গে আখি লাশ ঝুলতে দেখেন তারা। পরিবারের ধারণা, আখি  আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি কেউ।

আখির বাবা আইনুল হক জানান, যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে আমার বাড়িতে যেতে দেওয়া হতো না। গতকাল রাতে আমার স্ত্রীকে আমার মেয়ে ফোন করে বলেছিল তাকে নিয়ে যেতে। সকালে শ্বামীর পরিবারে পক্ষ থেকে জানানে হয় আখি আত্মহত্যা করেছে। এটি আত্মহত্যা নয় বলেও জানান তিনি।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা রুজু করা হবে।

ট্যাগস :

লালমনিরহাটে প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃ-ত্যু 

আপডেট সময় : ০৮:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪