ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় চরাঞ্চলে কেন্দ্র পরিদর্শক

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী:
  • আপডেট সময় : ০৪:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১৫৩ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে প্রশাসনের নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের একটি টিম মেঘনা নদীপথে স্পিডবোটযোগে উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন-বাশগাড়ী,মির্জারচর ও চরমধুয়া এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মাসুদ রানা।

তাঁর সঙ্গে ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আদিল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

অভিযানকালে তারা মির্জাচর নৌ পুলিশ ফাঁড়ির কার্যক্রম পরিদর্শন,চরাঞ্চলের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখা ও স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় চরমধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন। একই দিন মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউএনও মো. মাসুদ রানা। তিনি বলেন, “মেঘনা নদীর রায়পুরা অংশে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা আজ অভিযান পরিচালনা করেছি। পাশাপাশি আসন্ন নির্বাচনকে সামনে রেখে চরাঞ্চলের সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর বলেন, “নির্বাচনকালীন সহিংসতা রোধে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। থানার ওসি, তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক চলছে। অস্ত্র উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, প্রশাসনের এই অভিযান চরাঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলেছে। দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। প্রশাসনের কঠোর অবস্থানের ফলে এলাকাবাসীর মধ্যে এখন স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে চরাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ টহল ও অভিযান অব্যাহত থাকবে। যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি রোধে প্রশাসন থাকবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

ট্যাগস :

রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় চরাঞ্চলে কেন্দ্র পরিদর্শক

আপডেট সময় : ০৪:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫