ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজাবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক থেকে ভোররাতে র‌্যাব পরিচয়ে মূরগী ভর্তি গাড়ি ছিনতাই

মোঃ আজমল হোসেন,বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৭৯ বার পঠিত

রাজবাড়ী- কুষ্টিয়া মহাসড়কে র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। (২১অক্টোবর) মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে পাংশা মৈশালা বাসষ্ট্যান্ডের সামনে।

জানাগেছে কুষ্টিয়া অভিমুখে চলন্ত অবস্থায় একটি মুরগি বোঝাই কাভার্ড ভ্যান থামিয়ে দেয় র‌্যাবের পোশাক পরা ১৪ ব্যক্তি। ডাকাতরা নিজেদের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য পরিচয় দিয়ে ভ্যানটি থামাতে বাধ্য করে।

কাভার্ড ভ্যানটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-দ ১১-৭৯৯৭, প্রস্তুতকারক প্রতিষ্ঠান এএসআই কোম্পানি (ACI), মডেল ফোটন, রঙ নীল। ওই গাড়িতে চালকসহ তিনজন আরোহী ছিলেন।
ঘটনাস্থলেই ডাকাতরা তাদের মুখে ও হাতে কস্টেপ দিয়ে মুড়িয়ে ফেলে। এরপর একটি প্রাইভেটকারে করে তিনজনকে রাজবাড়ীর দিকে নিয়ে যায়, সঙ্গে নিয়ে যায় মুরগি বোঝাই কাভার্ড ভ্যানটি।
পরে, রাজবাড়ী এলাকায় মুরগির ভ্যানটি ফেলে রেখে, অপহৃত তিনজনকে কুষ্টিয়া জেলার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায় অজ্ঞাত ওই ডাকাত চক্র।
কার্ভাট ভ্যানের মালিক হাসানুজ্জামান বলেন মূরগী নিয়ে ঠাকুরগা থেকে ফরিদপুর যাওয়ার পথে পাংশায় এমন ঘটনার স্বীকার হয়। আমরা কুষ্টিয়া সদর থানায় গিয়েছিলাম, এই ঘটনা পাংশা থানা এলাকায় ঘটেছে বলে আমাদের পাংশায় পাঠিয়েছে আমরা পথে থানায় যাচ্ছি।
এ ঘটনায় ভুক্তভোগীরা কুষ্টিয়া সদর থানায় অভিযোগ দেওয়ার জন্য রয়েছে বলে, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান।

রাজাবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক থেকে ভোররাতে র‌্যাব পরিচয়ে মূরগী ভর্তি গাড়ি ছিনতাই

আপডেট সময় : ১২:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫