ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৮৯.২৬%

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ২৬৪ বার পঠিত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৪ এ মোট শিক্ষার্থীদের সংখ্যা ২০০৮৫৩ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯৮৯২৯ জন ও অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯২৪ জন। মোট পাশের হার ৮৯.২৬%। জিপিএ ৫.০০ প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা ২৮০৭৪ জন। এদের মধ্যে ছাত্র ১২৫৭৯ জন এবং ছাত্রী ১৫৪৯৫ জন। বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৬ জন। শতভাগ পাশকরা স্কুলের সংখ্যা ২৮৯টি। শতভাগ ফেলকরা স্কুলের সংখ্যা ২টি। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২৬৮৫টি স্কুলের পরীক্ষা ২৬৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৯০.৮৭% ,চাঁপাইনবাবগঞ্জ ৮৮.৮২%, নাটোর ৮৯.০৬%, নওগাঁ ৮৮.২৮%, পাবনা ৮৯.২৫% , সিরাজগঞ্জ ৮৭.৮৮%
,বগুড়া ৮৯.৯২% এবং জয়পুরহাট জেলায় পাশ করেছে ৯০.৪৭%।

ফলাফল পর্যালোচনায় দেখা যায়,এবারে বেড়েছে পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা,পাশাপাশি বেড়েছে শতভাগ পাশ ও ফেল করা স্কুলের সংখ্যাও।

এই শিক্ষাবোর্ডের অধীনে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ শিক্ষার্থী। যা গত বছর ছিল ২৬ হাজার ৮৭৭ জন। ২ হাজার ৬৮৫ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ২৮৯ স্কুল থেকে। যা গত বছর ছিল ১৭৮টি স্কুল। এছাড়াও এবার দুইটি স্কুল থেকে কেউ পাস করেনি। যা গত বছর ছিল একটি।

বরাবরের মতো এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৯০ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৬ দশমিক ৭৮ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৯৫ ছাত্রী। আর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৭৯ জন ছাত্র।

রোববার (১২ মে) দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৮৯.২৬%

আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪