ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজশাহীতে মূল্য তালিকা না থাকায় তিন পেঁয়াজের দোকানীকে জরিমানা

শাহিনুর সুজন- রাজশাহী :
  • আপডেট সময় : ১২:৩৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ২৫২ বার পঠিত

অস্থিতিশীল পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাজশাহীতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা টানানো না থাকায় তিন দোকানীকে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে নগরীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারে এই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।

তিনি জানান, তিনটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনজন দোকানীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর্তমান বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ভোক্তা অধিকার কর্মকর্তা।

আগের দিন রোববার রাজশাহীতে দেশী পুরনো পেঁয়াজ ২০০ টাকা ও নতুন পেঁয়াজ ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক দিনের ব্যবধানে দাম ৫০ টাকা করে কমেছে। এর আগে গত শনিবারের তুলনায় রোববার ৫০ টাকা বেশি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়।

ট্যাগস :

রাজশাহীতে মূল্য তালিকা না থাকায় তিন পেঁয়াজের দোকানীকে জরিমানা

আপডেট সময় : ১২:৩৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩