ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

মাসুদুর রহমান রুবেল:
  • আপডেট সময় : ০৯:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ৫৭৭ বার পঠিত

পদ্মাকন্যা খ্যাত রাজবাড়ী জেলার ৩৯তম জন্মদিন উপলক্ষে জেলার সবচেয়ে সুনামধন্য সংগঠন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে রাজবাড়ী সরকারী কলেজের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনির সভাপতিত্বে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজ’র অধ্যক্ষ হোসনেয়ারা খাতুন।

রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর এডমিন ডাঃ নিষাদ আলমগীরের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এডমিন ক্যাপ্টেন ডাঃ মোঃ সুমন ও সাধারণ সম্পাদক মিথুন আফরোজ সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

রাজবাড়ী জেলার ৩৯তম জন্মদিন উপলক্ষে এক সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করে রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন। অনলাইন ভিত্তিক এ প্রতিযোগিতায় ফটোগ্রাফি, গান, কবিতা ও চিত্রাঙ্কন চারটি বিভাগে প্রায় ৬শত প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রতি বিভাগ থেকে ৫ জন করে মোট ২০ প্রতিযোগীকে বিজয়ী ঘোষনা করে বিচারক মন্ডলী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রাজবাড়ী হেল্পলাইন সর্বদায় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সেই সাথে রাজবাড়ী জেলার তৃণমূল পর্যায়ে অবহেলায় পরে থাকা মেধাবী সহ নানা গুনের অধিকারী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের যথাযথ সম্মান দিয়ে আসছে।

তিনি আরও বলেন, রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন রয়েছে দক্ষ কার্যনির্বাহী পরিষদ, যারা সবসময় জেলার সকল সামাজিক কাজ করে থাকে। আমি আশা করি সকলের সহযোগিতায় রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন বাংলাদেশের একটি রোল মডেল সংগঠনে পরিণত হবে।

এ সময় সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৯:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩